খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
খাগড়াছড়িকে শিক্ষিকাকে ধর্ষণের ঘটনায় আসামি গ্রেপ্তার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় স্কুল শিক্ষিকাকে ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

গ্রেপ্তার যুবকের নাম লিটন ত্রিপুরা (২৪)। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার মহালছড়া গোলাবাড়ী এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী মামলা করেন, রাতেই লিটন ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী নারী চাকমা সম্প্রদায়ের, তার বয়স ২৯ বছর।

আরও পড়ুন

মামলার এজাহারে বলা হয়েছে, ওই শিক্ষিকা একটি অনুষ্ঠান শেষে বন্ধুর সঙ্গে আলুটিলার দিকে যাচ্ছিলেন। পথে লিটন ত্রিপুরা মোটরসাইকেলে করে তাদের অনুসরণ করে এবং তারেং এলাকায় গিয়ে পথরোধ করে দাঁড়ায়। পরে ওই শিক্ষিকাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ সময় ওই শিক্ষিকার সঙ্গে থাকা বন্ধু কৌশলে পাশের সেনা ক্যাম্পে গিয়ে খবর দেন। পরে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিটন ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেন।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী নিজে বাদী হয়ে রাতেই লিটন ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad