হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু

হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সাংবাদিক মোজাম্মেল বাবু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডা থানায় করা একটি হত্যা মামলায় একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুকে জামিন দেয়নি হাইকোর্ট।

তার জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে, গত রোববার রুল শুনানি শেষে এদিন আদেশের জন্য দিন ধার্য ছিল।

ইতঃপূর্বে বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন।

আরও পড়ুন

গত ২৭ এপ্রিল জামিন আবেদনের শুনানি নিয়ে এই রুল জারি করা হয়েছিল। আদালতে মোজাম্মেল বাবুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মোজাম্মেল বাবু আত্মগোপনে ছিলেন। পরে ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাংবাদিক শ্যামল দত্তসহ মোজাম্মেল বাবুকে আটক করা হয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন। সরকার পতনের পর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডেও নেওয়া হয়েছিল।

৫ আগস্টের পরদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad