হঠাৎ মেয়েকে নিয়ে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

হঠাৎ মেয়েকে নিয়ে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
Advertisement
Advertisement

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। লাল ও সবুজ দল-দুই ভাগে বিভক্ত হয়ে তারা মাঠে নামেন।

বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, শেরে বাংলানগরে বাবা-মায়ের কবর জিয়ারত এবং জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের বিকালের কোনো নির্ধারিত সূচিতে এই খেলা দেখার কথা ছিল না।

তবে হঠাৎ করেই বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়ে জাইমা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হাজির হন এবং এ খেলার উদ্বোধন করেন।

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

নির্ধারিত সময়ে লাল ও সবুজ দলের খেলোয়াড়রা মাঠে হাজির হয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ভিআইপি গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

সেখানে তিনি সরাসরি চলে যান ডাগআউটে। খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে কুশল বিনিময় করেন। পরে অ্যাথলেটিক ট্র্যাক ধরে পুরো মাঠ প্রদক্ষিণ করে ভিআইপি লাউঞ্জে গিয়ে বসেন এবং খেলা উপভোগ করেন।

দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনের কোনো অনুষ্ঠানে এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম উপস্থিতি, যা ছিল সম্পূর্ণ অনির্ধারিত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad