হজযাত্রীদের সেবায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ মন্ত্রীর

হজযাত্রীদের সেবায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ মন্ত্রীর
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পবিত্র হজের উদ্বোধনী ফ্লাইটকে সামনে রেখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার রাতে তারা বিমানবন্দর পরিদর্শন করেন এবং হজযাত্রীদের বিদায়ি প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা হজ ফ্লাইট পরিচালনা এবং যাত্রীসেবার বিস্তারিত কর্মপরিকল্পনা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় মন্ত্রী আফরোজা খানম বলেন, হজযাত্রীদের যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসতে হবে। বিশেষ করে হজ ক্যাম্পের ব্যবস্থাপনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে তিনি কড়া নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজের এই পুরো প্রক্রিয়াকে সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল রাখা সরকারের একটি পবিত্র দায়িত্ব। যাত্রী ব্যবস্থাপনায় যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে, সে বিষয়ে তিনি কর্মকর্তাদের পেশাদারত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে তাদের সাথে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৬ সালের হজের প্রথম ফ্লাইটটি শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। হজযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad