হজযাত্রীদের জন্য হজ গাইড নিয়োগ আবেদনের সময় বেড়েছে

হজযাত্রীদের জন্য হজ গাইড নিয়োগ আবেদনের সময় বেড়েছে
Advertisement
Advertisement

আগামী বছরের সরকারি মাধ্যমে হজযাত্রীদের জন্য হজ গাইড হিসেবে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সে অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হজ গাইড হিসেবে নিয়োগের লক্ষ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন নির্ধারিত তারিখের মধ্যে শুধু হজ পোর্টালে www.haji.gov.bd লিংকে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও ওই বিবরণীতে জানানো হয়।

আবেদন দাখিল বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা জানতে ১৬১৩৬ নম্বরে ফোন করে যোগাযোগ করা যাবে। ১৭ সেপ্টেম্বরের পর আর আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর