টাঙ্গাইলে বাথরুম থেকে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে বাথরুম থেকে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

‎টাঙ্গাইলের সখিপুরে একটি ভাড়া বাসার বাথরুম থেকে ইতি আক্তার (১৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার রাত ১টার দিকে পৌরসভার এতিমখানা রোডের কদমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত ইতি আক্তার বরিশালের উজিরপুর উপজেলার কুচিয়ারপাড় গ্রামের মৃত দেলোয়ার হোসেনের মেয়ে। প্রায় দুই মাস আগে তায়েবুর রহমান নামের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তায়েবুর রহমান একটি বেসরকারি ইলেকট্রিক পণ্য প্রতিষ্ঠানে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে সখিপুরে কর্মরত।

‎পুলিশ ও নিহতের স্বামীর দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার গভীর রাতে ইতি আক্তার বাথরুমে যান। বেশ কিছুক্ষণ পর তার স্বামী ওয়াশরুমে গিয়ে তাকে কাপড় রাখার মোটা হ্যাঙ্গারের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করেন।

‎এদিকে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে নিহতের স্বামী তায়েবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর