স্বাস্থ্য অধিদপ্তরে ৩৭৯ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক

স্বাস্থ্য অধিদপ্তরে ৩৭৯ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক
Advertisement
Advertisement

বাংলাদেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের সামগ্রিক মানোন্নয়নে দুটি প্রকল্পের বিপরীতে ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এ ছাড়া ‘গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (জিএফএফ)’ থেকে আরও ২৫ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান দেওয়া হচ্ছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের প্রস্তাবিত ‘হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এইচএনপিএসডিপির)’ ঋণ ও অনুদানের আওতায় সরকারের দুটি পৃথক বিভাগ এই প্রকল্প দুটি বাস্তবায়ন করবে।

প্রকল্প দুটির মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়ন করবে ‘হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেনদেনিং প্রজেক্ট’ (স্বাস্থ্য ও পুষ্টি সেবা উন্নয়ন এবং ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প)।

আরও পড়ুন

অন্যদিকে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর বাস্তবায়ন করবে ‘ক্লাইমেট রেসপনসিভ রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড পপুলেশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেনদেনিং প্রজেক্ট ফর রেজাল্ট’ (জলবায়ু সহনশীল প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবা উন্নয়ন এবং ফলাফলভিত্তিক ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প)।

এই দুটি প্রকল্পের অনুকূলেই ২৮৪ দশমিক ৭০ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর), যা সমপরিমাণ ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলারের এই ঋণ সহায়তা এবং ২৫ মিলিয়ন ডলারের অনুদান দেওয়া হচ্ছে।

এর আগে, গত ১০ জুন এই প্রকল্প দুটির ঋণ ও অনুদান চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকাস্থ অফিসের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে চুক্তিতে স্বাক্ষর করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad