স্ত্রী-সন্তানসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্ত্রী-সন্তানসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধ
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তার স্ত্রী পারভীন চৌধুরী ও তার ছেলে রাশেদুল ইসলামের নামে থাকা ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ব্যাংক হিসাবগুলোর মধ্যে মায়ার ১৬টি, পারভীনের ৩৬টি ও রাশেদুলের ২৯টি হিসাব রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

এদিন দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন সাবেক মন্ত্রী মায়া ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তারা এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন করে বাংলাদেশের বাইরে আত্মগোপনে চলে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলা অবস্থায় যেন তারা আত্মসাৎ করা অর্থ হস্তান্তর বা স্থানান্তর করতে না পারেন সেজন্য এসব হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম উপাধি পাওয়া মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad