তারকাদের জীবনের নানান গল্প নিয়ে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘স্টার নাইট’। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর। তার পর্বটি প্রচার হবে শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টায়।
এ অনুষ্ঠানে অভিনয়জীবনের পাশাপাশি মিশার ব্যক্তিজীবনের অনেক অজানা অধ্যায় উঠে আসবে। ইন্ডাস্ট্রিতে পথচলায় ভালো-মন্দ নানারকম অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা, সংগ্রাম ও সাফল্যের গল্প বলবেন তিনি। সেই সাথে তার সহকর্মী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। অনুষ্ঠানে তার প্রিয় চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে।
প্রতিষ্ঠার প্রথম বছর থেকে ধারাবাহিকভাবে সাত বছর মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান হিসেবে প্রচারিত হয়েছে ‘স্টার নাইট’। শোবিজ তারকাদের জীবনের গল্প নিয়ে নির্মিত অনুষ্ঠানটি বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছে। মাঝে বেশ কয়েক বছর বন্ধ ছিলো অনুষ্ঠানটি। গেল ১ আগস্ট থেকে নতুন আয়োজনে আবার দর্শকদের সামনে আনা হচ্ছে অনুষ্ঠানটির। এবারের আয়োজনের প্রথম পর্বের অতিথি ছিলেন আজমেরী হক বাঁধন।
রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।


