সূর্যকুমার-সিরাজে জয়ে বিশ্বকাপ শুরু ভারতের

সূর্যকুমার-সিরাজে জয়ে বিশ্বকাপ শুরু ভারতের
২৯ রানের জয়ে বিশ্বকাপ শুরু ভারতের। ছবি: আইসিসি
Advertisement
Advertisement

ঘরের মাঠে প্রায় বছর দশেক পর বিশ্বকাপ ফিরেছে ভারতের। সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল তারা। এবার সহ-আয়োজক হলেও বিশ্বকাপের প্রত্যাবর্তনের দিনে জয় দিয়েই শুরু হলো স্বাগতিকদের। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ১৬২ রানের লক্ষ্য দিয়ে ২৯ রানে ম্যাচ জিতেছে ভারত।

টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং ধসের মুখে পড়লেও অধিনায়ক সূর্যকুমার যাদবের ৮৪ রানের দুর্দান্ত ইনিংসে লড়াইয়ের সংগ্রহ পেয়ে মোহাম্মদ সিরাজের দারুন এক স্পেলে জয় নিশ্চিত হয় ভারতের। অথচ ২৪ ঘণ্টা আগেও বিশ্বকাপে খেলার কথা ছিল না সিরাজের, সুযোগ পেয়েছেন হার্শিত রানা শেষ মুহুর্তে চোট পেয়ে ছিটকে যাওয়াতে। সেটাও কী দারুণভাবে কাজে লাগালেন তিনি। যুক্তরাষ্ট্রকে ১৩২ রানে আটকে রাখার ইনিংসে একাই নিয়েছেন ৩ উইকেট।

রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্রের টপ অর্ডার। সিরাজের জোড়া আঘাতের সাথে আর্শদীপের বোলিংয়ে ১৩ রানেই পড়ে প্রথম তিন উইকেট। সেই তোপ সামলে মিডল অর্ডারে মিলিন্দ কুমার, সঞ্জয় ও শুভমের তিনটি ত্রিশোর্ধ্ব ইনিংসে শতরানের কোটা পেরোয় তারা। যদিও শেষ পর্যন্ত ভারতের শক্তিশালী বোলিং অ্যাটাকের সাথে তারা পেরে ওঠেনি।

এর আগে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা।ইশান কিশান-তিলক ভার্মারাও বড় করতে পারেননি। শিভাম দুবে-রিংকু সিং-হার্দিক পান্ডিয়াদের ব্যর্থতার দিনে হাল ধরেছেন সূর্য। প্রথমে ২১ বলে ২১ রান করলেও পরের ২৮ বলে তুলেছেন ৬৩ রান। ১০ চার ও ৪ ছক্কায় দলের মোট রানের ৫২% ই এসেছে তার ব্যাট থেকে। যুক্তরাষ্ট্রের হয়ে চার উইকেট নেন শ্যাডলি ভ্যান শালকভিক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad