দেশীয় কারখানায় তৈরি এসি বাস, আত্মনির্ভরতার পথে বিআরটিসি

দেশীয় কারখানায় তৈরি এসি বাস, আত্মনির্ভরতার পথে বিআরটিসি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত দুটি আধুনিক এসি বাসের উদ্বোধন করেছে, যা সংস্থাটির আত্মনির্ভরতার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

শনিবার সকালে গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় শেখ মইনউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং সভাপতিত্ব করেন বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মইনউদ্দিন বলেন, বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত এই দুটি আধুনিক এসি বাস কেবল নতুন যান সংযোজন নয়, বরং সংস্থাটির সক্ষমতার একটি প্রতীক।

তিনি বলেন, দেশের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই এবং এ ক্ষেত্রে বিআরটিসিকে নেতৃত্ব দিতে হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন বিআরটিসি শুধু নিজেদের বহরের বাস নয়, বেসরকারি খাতের বাসও সংযোজন ও নির্মাণ করতে পারে, সে ধরনের সক্ষমতা গড়ে তোলা জরুরি।

মোহাম্মদ জিয়াউল হক বলেন, এই দুটি এসি বাস নির্মাণ একটি সূচনা মাত্র। বিআরটিসির মেধা ও কারিগরি দক্ষতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। সংস্থাটির সম্প্রসারণের সুযোগ অনেক রয়েছে এবং সরকার বিআরটিসিকে আরও এগিয়ে নিতে আগ্রহী।

সভাপতির বক্তব্যে আব্দুল লতিফ মোল্লা বলেন, বিআরটিসি শুধু একটি পরিবহন সংস্থা নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠান। নিজস্ব প্রশিক্ষণ অবকাঠামো, কারিগরি প্রতিষ্ঠান ও ওয়ার্কশপের সমন্বিত সক্ষমতার বাস্তব উদাহরণ হলো দেশীয়ভাবে নির্মিত এই এসি বাস।

বিআরটিসি চেয়ারম্যান জানান, বহর আধুনিক করতে কোরিয়া থেকে ৩৪০টি উন্নত বাস আমদানির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে নতুন ট্রাক ও কোস্টার বাস যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংস্থাপ্রধান ও প্রতিনিধিরা, বিআরটিসির শীর্ষ কর্মকর্তারা এবং বিভিন্ন বিভাগের জিএম ও ডিজিএমরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad