সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য ৪৮৯ পদ সৃষ্টির সিদ্ধান্ত

সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য ৪৮৯ পদ সৃষ্টির সিদ্ধান্ত
রোববার বিকালে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী গঠিত ‘পদ সৃজন’ কমিটির প্রথম সভা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য মোট ৪৮৯টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে কর্মকর্তা পদ ১০৭ এবং সহায়ক কর্মচারী পদ ৩৮২টি।

কর্মকর্তা পর্যায়ের ১০৭টি পদের মধ্যে বিচার বিভাগীয় সার্ভিসের প্রশাসনিক পদ ১০৫টি, মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা একটি এবং সিস্টেম অ্যানালিস্টের একটি পদ সৃষ্টি করা হয়েছে।

রোববার বিকালে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী গঠিত ‘পদ সৃজন’ কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে সভায় কমিটির আট সদস্যের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছাড়া বাকি সাতজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ কমিটি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি, সুপ্রিম কোর্ট সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও অধস্তন আদালতের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস, পদ সৃষ্টি, বিলোপ ও পুনর্বিন্যাস সংক্রান্ত কাজ তদারক করার জন্য গঠিত।

গত ১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫-এর ১৭ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামকে সভাপতি করে আট সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর