সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ফের ৪২টি হরিণ শিকারের ফাঁদ জব্দ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ফের ৪২টি হরিণ শিকারের ফাঁদ জব্দ
উদ্ধার করা হরিণ শিকারের ফাঁদসহ বন বিভাগের সদস্যরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে আবারও ৪২টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগের সদস্যরা। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ টহলফাঁড়ির আওতাধীন সুন্দরবনের ভারানি ও ছেড়ার খাল এলাকা থেকে এসব ফাঁদ জব্দ করা হয়।
এর আগে, সোমবার সুন্দরবনের ব্যারাকখাল থেকে ৪১ টি চিত্রা হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। এ নিয়ে গত দুই দিনে সুন্দরবন থেকে ৮৩টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। তবে, এই সময়ে বনবিভাগের সদস্যরা কোনও চোরা শিকারীকে আটক করতে পারেননি।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের ভারানি ও ছেড়ার খাল এলাকায় কয়েকজন চোরা শিকারী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদের নেতৃত্বে বন বিভাগের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় বনের ভেতরে পেতে রাখা ৪২টি হরিণ শিকারের ‘মালা ফাঁদ’ জব্দ করা হয়। তবে, বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যাওয়ায়া তাদের আটক করা যায়নি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, জব্দ করা ফাঁদগুলো ধ্বংস করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ ছাড়াও  সুন্দরবনের ভিতরে অপরাধমূলক কর্মকান্ডের কেউ কোনও তথ্য পেলে দ্রুত বন বিভাগকে অবহিত করার অনুরোধ জানান তিনি। এক্ষেত্রে তথ্য দেওয়া ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে।
বন বিভাগের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান এই বন বিভাগের কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad