সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮০ একর জমি হস্তান্তর

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮০ একর জমি হস্তান্তর
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অধিগ্রহণকৃত জমি হস্তান্তর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য অধিগ্রহণকৃত জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মসদ সারওয়ার আলম।

শনিবার জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইসমাইল পাটোয়ারীর কাছে জমির কাগজপত্র হস্তান্তর করেন।

এ সময় জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় মোট ৭৯ দশমিক ১১৭৫ একর জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অধিগ্রহণকৃত জমি হস্তান্তর। ছবি: টাইমস

এর আগে, ২০২৪ সালের ১৭ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সভায় সরকার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনসহ কয়েকটি সংশোধনী আনতে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার।

এই আইন পাস হলে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’। ওইদিন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন।

২০১৮ সালের আইন অনুযায়ী সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি শতভাগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের প্রায় দেড় কোটির বেশি মানুষের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর