সিলেটে ডোবা থেকে উদ্ধার হাতিটি মারা গেছে

সিলেটে ডোবা থেকে উদ্ধার হাতিটি মারা গেছে
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিলেটে ডোবা থেকে আহত অবস্থায় উদ্ধার করা পোষা হাতিটি মারা গেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলেই হাতিটি প্রাণ হারায়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমেদ বলেন, ‘প্রাণি সম্পদ অফিস অথবা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়ে হাতিটির ময়নাতদন্ত করা হবে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়েছে এবং তার মেরুদণ্ড ভেঙে গেছে।’

হাতিটির মালিক তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ পাওয়া গেলে হাতির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই অধ্যাপক।

এর আগে, রোববার বেলা দুইটার দিকে সিলেটের দক্ষিণ সুরমার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকায় রেললাইনের পাশের একটি ডোবা থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের সহযোগীতায় হাতিটিকে উদ্ধার করা হয়।

বন বিভাগের ধারণা, শনিবার রাতের কোনো এক সময়ে ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়েছে। উদ্ধারের পর হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ব্যক্তি মালিকানাধীন এই হাতিটিকে একটি বিয়ের অনুষ্ঠানের জন্য মৌলভীবাজারের কুলাউড়া থেকে সিলেটে পাঠিয়েছিলেন তার মালিক। এসময় এই দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad