শাকসু নির্বাচন স্থগিতের আদেশ

শাকসু নির্বাচন স্থগিতের আদেশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ভবন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এদিন সকালে শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি শেষ হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। শাবির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, সর্বশেষ শাকসু নির্বাচন হয়েছিল ১৯৯৭ সালে। ২৮ বছর ধরে শাকসু অচল রয়েছে।

এর আগে রোববার শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন শাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

একই দিন দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। এ সময় রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জারি করা একটি প্রজ্ঞাপনকে ‘নজিরবিহীন ও বিতর্কিত’ বলে অভিযোগ করেন তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad