সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান
সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

মু. রেজা হাসান এর আগে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে বিতর্কের মুখে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট পিংকি সাহা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad