তিন ওয়ানডের তিনটির টসেই হারলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগের দুই ম্যাচে আগে ফিল্ডিং করলেও বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচের টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। একাদশে এসেছে দুটি বদল।
বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন, ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।নিউজিল্যান্ড একাদশে এসেছে একটি বদল, পেসার ব্লেয়ার টিকনারের জায়গায় এসেছেন বেন লিস্টার।
মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৪৭ রান তাড়া করতে নেমে ২৬ রানে ম্যাচ হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে কিউইদের ১৯৮ রানে আটকে দিয়ে সেই লক্ষ্য স্বাগতিকরা টপকে যায় ৬ উইকেট ও ৮৭ বল হাতে রেখে। চট্টগ্রামের শেষ ওয়ানডে তাই সিরিজ নির্ধারণী ম্যাচ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, জেইডেন লেনক্স ও উইল ও’রোর্ক।


