সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
শনিবার ভোরে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী এলাকার রেজাউল করিম, কুড়িগ্রামের ভুরঙ্গামারি এলাকার মামুন মিয়া ও নয়াবাড়ি এলাকার মাসুদ রানা।
উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা বলে জানিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, ভোরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে সদর থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ওই মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।


