সিরাজগঞ্জে একদিনে দুই মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে একদিনে দুই মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া থেকে মরদেহ উদ্ধার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া থেকে একদিনে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের চৌকিদহ ব্রিজ ও রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে ফুলজোড় নদী থেকে উদ্ধার হওয়া ব্যক্তি নাম আব্দুল লতিফ খতিব (৪৫)। তিনি সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে ঢাকা-পাবনা সড়কের উল্লাপাড়া উপজেলার চৌকিদহ ব্রীজের নিচে একজন ও ফুলজোড় নদীতে হাত-পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় তাদের হত্যা করে মরদেহ দুটি নদীতে ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম খান বলেন, ‘ঘটনা দুটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এ দুটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে মাঠে কাজ করছে পুলিশ।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad