সিরাজগঞ্জের সাবেক এমপি জয়সহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিরাজগঞ্জের সাবেক এমপি জয়সহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
তানভির শাকিল জয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়সহ পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন-জয়ের স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, তার মা লায়লা আরজুমান্দ বানু, ভাই তমাল মনসুর ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের একান্ত সচিব মীর মোশাররফ হোসেন।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। দুদকের পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সংস্থাটির উপপরিচালক আফরোজা হক খান।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টরা তার নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে লেনদেন পরিচালনা করে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ করেছেন। অভিযোগ অনুসন্ধানের জন্য দল গঠন করা হয়েছে।

আরও পড়ুন

তদন্তে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তারা বিদেশে পালিয়ে গেলে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে দেরি হবে এবং অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে তাদের বিদেশ যাওয়া বন্ধ করতে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

তানভীর শাকিল জয় ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২০ সালের উপ নির্বাচনে, তিনি একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad