মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পরীক্ষা চলাকালে আকস্মিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার বেলা প্রায় ১১টার দিকে তিনি উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যান।
কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী পরীক্ষার শৃঙ্খলা, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং নকলমুক্ত পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
দুপুর ১২টার দিকে সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে বাইরে এসে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে পরীক্ষার সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


