সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?
মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি
Advertisement
Advertisement

শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। চিঠিতে তিনি অটোনমিক নিউরোপ্যাথি নামে একটি জটিল রোগের কথা উল্লেখ করেছেন। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে জ্ঞান হারান।

শুক্রবার বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।

পদত্যাগপত্রে বলা হয়, শারীরিক ও মানসিকভাবে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছেন। তার বাইপাস সার্জারিও হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনমিক নিউরোপ্যাথি ধরা পড়ে।

চিকিৎসাশাস্ত্র অনুযায়ী, অটোনমিক নিউরোপ্যাথি প্রান্তীয় স্নায়ুরোগের একটি ধরন। এটি শরীরের স্বয়ংক্রিয় কার্যক্রম নিয়ন্ত্রণকারী অটোনমিক নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে। এই স্নায়ুতন্ত্র হৃদস্পন্দন, রক্তচাপ, হজম, ঘাম হওয়া, মূত্রত্যাগ ও মল ত্যাগের মতো কাজ নিয়ন্ত্রণ করে। শরীর নিজে থেকেই এসব স্বয়ংক্রিয় কাজ পরিচালনা করে।

আরও পড়ুন

সহজ কথায়, অটোনমিক নার্ভাস সিস্টেম শরীরের ভেতরের একটি ‘অটোপাইলট’ ব্যবস্থা। এটি না বললেও হৃদযন্ত্র সচল রাখা, রক্তচাপ ঠিক রাখা, খাবার হজম ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হলে স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাহত হয়।

এই রোগ নানা ধরনের সমস্যা তৈরি করে। হঠাৎ দাঁড়িয়ে গেলে মাথা ঘুরতে পারে কিংবা অজ্ঞান হয়ে যেতে পারেন কেউ। হৃদস্পন্দন খুব দ্রুত হতে পারে। হাঁটাচলার সময় হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ নাও করতে পারে। বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, পেট ফাঁপা বা খাবার গিলতে কষ্টের মতো হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। অনেকের বেশি ঘাম হয়। কেউ স্বাভাবিকভাবে ঘামতে পারেন না। ফলে গরম আবহাওয়ায় অস্বস্তি বাড়ে। মূত্রত্যাগ ও মলত্যাগের ক্ষেত্রেও সমস্যা হতে পারে।

অটোনমিক নিউরোপ্যাথি শরীরের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল করে দেয়। ফলে দৈনন্দিন সাধারণ কাজ কঠিন হয়ে ওঠে। জীবনযাত্রার মানের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। সাধারণ মানুষের মধ্যে এই রোগের নির্দিষ্ট হার নেই। তবে ডায়াবেটিস রোগীদের মধ্যে এটি প্রায়ই দেখা যায়। ২০ থেকে ৬০ শতাংশ ডায়াবেটিস রোগীর এই উপসর্গ থাকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad