লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার

লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ভোলার মনপুরা উপজেলায় লোকালয় থেকে ২৫ কেজি ওজনের একটি চিত্রা হরিণ আটক করেছেন স্থানীয়রা। পরে বনবিভাগ সেটি উদ্ধার করে।

শুক্রবার দুপুর আড়াইটায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার গ্রামের বাতানখালি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে হরিণটি লোকালয়ে ঘোরাঘুরি করছিল। বনের দিকে না যাওয়ায় স্থানীয়রা সেটিকে আটক করে বন বিভাগকে খবর দেন। পরে মনপুরা পচাকোড়ালিয়া বিটের কর্মীরা অক্ষত অবস্থায় হরিণটি উদ্ধার করেন। মেঘনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সংরক্ষিত বন থেকে জোয়ারের পানিতে ভেসে হরিণটি লোকালয়ে আটকা পড়ে।

মনপুরা বন বিভাগের পচাকোড়ালিয়া বিট কর্মকর্তা সজিব সরকার বলেন, হরিণীটি প্রাপ্তবয়স্ক ও সুস্থ রয়েছে। চরপাতালিয়া সংরক্ষিত বনে সেটিকে অবমুক্ত করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad