সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে। এ উদ্যোগ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদার করবে।

বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুর ন্যাশনাল কলেজে ‘অ্যাপ্লাইড সাইকোলজি: বিহেভিয়ারাল সায়েন্স অ্যাডভান্সমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী ও আড়াই হাজারের বেশি কলেজ নিয়ে দেশের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর অনেক শিক্ষার্থী মানসিক আঘাত ও ট্রমার মধ্য দিয়ে গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, দক্ষ কাউন্সেলিং ব্যবস্থা ও পর্যাপ্ত সাইকোলজিস্ট তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

তিনি জানান, দেশে অন্তত ৩০ হাজার সাইকোলজিস্ট প্রয়োজন হলেও কর্মরত আছেন প্রায় ৩০০ জন। এ সংকট কাটাতে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে কাউন্সেলিং সেবা চালু এবং দক্ষ সাইকোলজিস্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও একাডেমিক বিনিময় বাড়াতে কাজ করছে। ইতোমধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। শিগগিরই মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে।

সম্মেলনে সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার, নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান, কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অচ্যুত ওয়াগলসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও মনোবিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad