মাদ্রাসায় ভর্তি নিয়ে অভিমান, লঞ্চে পালানো কিশোরী উদ্ধার

মাদ্রাসায় ভর্তি নিয়ে অভিমান, লঞ্চে পালানো কিশোরী উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নিজের ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি করানোয় অভিমান করে কাউকে কিছু না বলে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে লঞ্চে উঠে পড়ে মাইমুনা (১৩ )। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের পর নৌ পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর সদর থানার মাদ্রাসা শিক্ষক কবিরুল হক ৯৯৯-এ ফোন করে জানান, মাইমুনা নামে এক ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি করানো হয়। পরে জানা যায়, সে চাঁদপুর থেকে সদরঘাটগামী ‘ইমাম হাসান’ লঞ্চে উঠেছে। তিনি শিশুটিকে উদ্ধারে সহায়তা চান।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে সদর নৌ পুলিশ ও সদরঘাট নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়। কলটি গ্রহণ করেন কলটেকার এএসআই হুমায়ুন। উদ্ধার কার্যক্রমে সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার এসআই আওলাদ হোসেন।

খবর পেয়ে সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির একটি দল লঞ্চটি সদরঘাটে পৌঁছালে শিশুটিকে উদ্ধার করে। পরে তার পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছালে তাদের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad