সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে আবুল খায়ের পাটোয়ারী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। সোমবার সাভার পৌর এলাকার উলাইলে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মৃত অবস্থায় ওই যুবককে নিয়ে আসেন রিকশা গ্যারেজের মালিকসহ দুজন।

নিহত আবুল খায়ের পাটোয়ারী চাঁদপুর সদর থানার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।

গ্যারেজ মালিক নুরুজ্জামান জানান, সোমবার সকাল ৯টায় তার একটি রিকশা চুরি হয়। রিকশাচালক শুভ তাকে জানান চোর ধরা পড়েছে। এরপর আবুল খায়েরকে গ্যারেজের ভেতরে আটকে রাখা হয়। একদল লোক এসে তাকে গণপিটুনি দেন। সন্ধ্যায় তার অবস্থা খারাপ হলে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।

ওসি নূর মোহাম্মদ জানান, গণপিটুনিতে যুবক হত্যার ঘটনায় নিহতের পরিবার থানায় এজাহার দিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত যুবক চাঁদপুরে থাকতেন। তিনি রোববার পরিবারের কাউকে না জানিয়ে সাভারে আসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad