তনু হত্যা মামলা: ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

তনু হত্যা মামলা: ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ সংগ্রহের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুমিনুল হক এই আদেশ দেন। এর আগে প্রধান আসামি অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

এদিকে মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। শাহিন আলম কুয়েতে পালিয়েছেন। জাহিদুজ্জামানের অবস্থান অজ্ঞাত। মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি হাফিজুর রহমান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের কাছে ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad