সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন সন্ত্রাসী।
বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করে মো. বিশাল (২০), নাজমুল (২০) এবং শিপন (২২) নামে তিনজনকে আটক করে।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘গ্রেপ্তার তিন সন্ত্রাসীর বাসায় তল্লাশী চালিয়ে একটি অত্যাধুনিক শটগান, দেশীয় ধারালো ১৩টি চাপাতি, চারটি ধারালো ছোরা এবং চাঁদাবাজির টাকাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করে যৌথ বাহিনী।’
আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া অস্ত্রগুলো পরবর্তী আইনানুগ নেওয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি জানান, আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে। এরই মধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে।


