সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের গাড়ি-বাড়ি জব্দের আদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের গাড়ি-বাড়ি জব্দের আদেশ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দেশের বিভিন্ন স্থানে থাকা ৩ দশমিক ৯১ কোটি টাকা মূল্যের জমি ও ১ দশমিক ৬১ কোটি টাকা মূল্যের দুইটি গাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা স্পেশাল জজ আদালত ৩ এর বিচারক মুহাম্মদ কামরুল ইসলাম খান।

আবেদন সূত্রে জানা যায়, আসাদুজ্জামান খানের জব্দের আদেশ পাওয়া সম্পদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জে ১০ কাঠা, দোহার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে মোট ১৬৭ দশমিক ২৩ শতাংশ জমি।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৬ দমমিক ৪১ কোটি টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা এবং ৮টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫৫ দশমিক ৯২ কোটি টাকা লেনদেন করার দায়ে মামলা চলমান।

তদন্তকালে জানা গেছে, আসামি আসাদুজ্জামান খান অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয়/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। তার সম্পদসমূহ করা না গেলে তা বিক্রি বা হস্তস্তর করা হতে। পারে এবং বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad