লালবাগে ছুরিকাঘাতে কারখানা কর্মচারীকে হত্যা

লালবাগে ছুরিকাঘাতে কারখানা কর্মচারীকে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর লালবাগ শহীদনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (২৫) নামে এক কারখানা কর্মচারীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ওই এলাকার ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে৷

নিহত হোসেনের বোন সুরাইয়া আক্তার জানান, তারা থাকেন শহীদনগর ২ নম্বর গলিতে। বাসার পাশেই গহনা তৈরির কারখানায় কাজ করেন হোসেন। গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়।

হোসেনের বন্ধু মো. আব্দুল রাকিব জানান, সোমবার রাতে ২ নম্বর গলি দিয়ে যাচ্ছিল হোসেন ও তার বন্ধু নীরব। তখন নীরবের হাতে একটি লোহার পাইপ ছিল। নীরবের কাছে সেই পাইপ চান স্থানীয় আবির (২৮) নামে এক যুবক। সেটি দিতে না চাইলে আবির নীরবকে কয়েকটি চর থাপ্পর মারেন। এ সময় প্রতিবাদ করে আবিরকে চড় মারেন হোসেন। ওই ঘটনার পর স্থানীয়রা মিলে তাদের সবাইকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেন।

মঙ্গলবার সাড়ে ৩টার দিকে কারখানায় কাজ শেষে খাবার খেতে বাসায় যাচ্ছিলেন হোসেন। এ সময় আগে থেকে  ওঁৎ পেতে থাকা আবির ধারারো ছুরি দিয়ে তার পেটে পাঁচ-ছয়টি আঘাত করেন। পরে আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বিকাল সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনাটি লালবাগ থানাকে অবগত করা হয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী জানান, বিস্তারিত জানতে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad