দুর্নীতি মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান গ্রেপ্তার

দুর্নীতি মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আবদুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কাতারের পুলিশ।

রোববার নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-বাণিজ্য, ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দেশে-বিদেশে তার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্যও পেয়েছে সংস্থাটি। এসব অভিযোগের তদন্ত চলছে।

গত বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের জুলাইয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়।

আরও পড়ুন

দুর্নীতির মামলায় ২০২৫ সালের ৬ মে ঢাকার একটি আদালত শেখ আবদুল হান্নানের জমি, তিনটি ফ্ল্যাট, নির্মাণাধীন সাততলা ভবন ও ছয়টি ব্যাংক হিসাব ক্রোক বা অবরুদ্ধ করার আদেশ দেন। একই বছরের ১১ নভেম্বর তার দুটি ফ্ল্যাট ক্রোক ও ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

পরে ২৪ মে শেখ আবদুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে লেনদেন বন্ধ ও সম্পদ হস্তান্তর ঠেকাতে আদালতের আদেশ চেয়েছিল দুদক।

গত ২০ সেপ্টেম্বর বাগেরহাটের কচুয়া উপজেলায় শেখ আবদুল হান্নানের নামে থাকা ৩৪ শতাংশ জমি ক্রোকের আদেশ দেন ঢাকার একটি আদালত।

শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad