পুলিশের সাবেক উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শুক্রবার রাতে ঢাকার ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক বার্তায় জানায় ডিবি।
ডিবি জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এরই পরিপ্রেক্ষিতে নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তিনি মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছমির উদ্দিনের বড় ছেলে জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা মামলায় মূল আসামি।
গত ২৮ জুলাই নাহিদুল ইসলামসহ চারজনকে বাধ্যতামূলক অবসর দেয় সরকার।


