সাবেক এমপি সাদেক খানের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক এমপি সাদেক খানের ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাদেক খান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাদেক খানের নামে থাকা ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর এসব হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, আসামি মোহাম্মদ সাদেক খানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭ কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৬৪ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এ ছাড়া নিজ ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় ২৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৬৬ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ১৯০ টাকার অস্বাভাবিক লেনদেন করায় একটি মামলা দায়ের করা হয়।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আসামি মোহাম্মদ সাদেক খানের নামে থাকা এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক বলে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad