সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬

সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬
মাহমুদুল হাসান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মো. মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানার আলাদা অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে মাহমুদুলও রয়েছেন।

এছাড়া আরও যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন-ঘিওর উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মো. রতন খান (৪৩), মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মো. আল-আমীন (৩২), মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা গ্রামের মো. আলী বর্দি মিয়া (৭০), শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের মো. জসিম উদ্দিন (৪০) ও দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের হাজী মশিউর রহমান (৬৫)।

মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলার বিভিন্ন থানায় হওয়া রাজনৈতিক মামলাগুলোর চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad