সাবেক এমপি বাদশাহ গ্রেপ্তার

সাবেক এমপি বাদশাহ গ্রেপ্তার
সাবেক এমপি আ ক ম সরওয়ার জাহান বাদশা। ছবি: ডিএমপি
Advertisement
Advertisement

কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগ নেতা বাদশাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে কুষ্টিয়ায় একাধিক মামলা রয়েছে। আর কোথায় মামলা রয়েছে আমরা খতিয়ে দেখছি।’

আরও পড়ুন

একাধিক মামলার আসামি বাদশা পরিচয় গোপন করে বসিলা সিটি ডেভেলপার এলাকায় লুকিয়ে ছিলেন বলে জানান মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘সাবেক এমপির বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকাতে মিছিল-সমাবেশের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ছাত্র-জনতার ওপর হামলায় সংশ্লিষ্টতার তথ্যও রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আছে।’

সরওয়ার জাহান বাদশা এক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে কুষ্টিয়া-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর