সাবেক এমপি আলী আজম মুকুলের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক এমপি আলী আজম মুকুলের আয়কর নথি জব্দের আদেশ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে তার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত এ নির্দেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, কর সার্কেল-২৫৪, কর অঞ্চল-১২ থেকে আলী আজম মুকুলের টিআইএন-সংশ্লিষ্ট ২০১২-১৩ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সব আয়কর নথি জব্দ করে দুদকের তদন্তকারী কর্মকর্তার কাছে সরবরাহ করতে বলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর