সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শফিক আহমেদ মারা গেছেন। শফিক আহমেদের ছেলে মাহবুব শফিক জানিয়েছেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
তিনি বলেন, ‘লিভারজনিত সমস্যার কারণে ১১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’ জানাজার বিষয়টি পরে জানানো হবে বলে জানান তিনি।
শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী (টেকনোক্রেট) ছিলেন।
এ ছাড়া, তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।


