সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক কৃষক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার ধুমঘাট ইউনিয়নের দুটি গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধুমঘাট শীলতলা গ্রামের গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে কৃষ্ণপদ বৈদ্য এবং ধুমঘাট মটেরচক গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী খায়রুন্নেছা (৪০)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামের কৃষ্ণপদ বৈদ্য (৫০) চাষাবাদের কাজে মাঠে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান। তিনি পানিতে তলিয়ে গেলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে, দুপুর ১টার দিকে ধুমঘাট মটেরচক গ্রামে বাড়ির পাশের খেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে খায়রুন্নেছা নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী পৃথক দুটি ঘটনা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা দুটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad