সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মী নিহত

সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মী নিহত
নিহত এনজিও কর্মী নাজমুল হাসান রানা
Advertisement
Advertisement

সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তালা ফায়ার স্টেশনসংলগ্ন একটি কালভার্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত এনজিও কর্মী হলেন নাজমুল হাসান রানা (৩২)। তিনি উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। বেসরকারি সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টার’ কৃষি ইউনিটে কাজ করতেন নাজমুল। এ ছাড়া তিনি সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাজমুল হাসান মোটরসাইকেলে উপজেলার জাতপুর থেকে সদরের দিকে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন কালভার্টের কাছে পৌঁছালে ঢাকাগামী লিটন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাজমুল হাসান গুরুতর আহত‌ হন । হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের সহকারীকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad