সাউদার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের টিএসপি কমপ্লেক্স পরিদর্শন

সাউদার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের টিএসপি কমপ্লেক্স পরিদর্শন
সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের পতেঙ্গায় অবস্থিত টিএসপি কমপ্লেক্স পরিদর্শন | ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা শিল্প সফরের অংশ হিসেবে সম্প্রতি পতেঙ্গায় অবস্থিত টিএসপি কমপ্লেক্স লিমিটেড পরিদর্শন করেছেন।

একাডেমিক কোর্সের অংশ হিসেবে আয়োজিত এ সফরে শিক্ষার্থীরা শিল্পকারখানায় অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তবে কীভাবে প্রয়োগ হয়, তা সরেজমিনে দেখেন।

ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সিএম আতিকুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সফরে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (বিবিএ) ৭২ ব্যাচের ২০ শিক্ষার্থী অংশ নেয়।

সফরে অতিথি হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক শিমুল দাশ এবং প্রভাষক মুশফিকা রাজা সিদ্দিকী।

আরও পড়ুন

পরিদর্শনকালে শিক্ষার্থীরা উৎপাদন, মান নিয়ন্ত্রণ, বন্দর পরিচালনা, প্যাকেজিংসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

টিএসপি কমপ্লেক্স লিমিটেডের উপ-প্রধান রসায়নবিদ শুভ্রা বর্মণ, সহকারী প্রধান হিসাবরক্ষক মো. এমরান হোসেন এবং সহকারী রসায়নবিদ এলিনুর ফারহা তাদের প্লান্টের যন্ত্রপাতি, নিরাপত্তা প্রোটোকল ও ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

টিএসপি কমপ্লেক্স লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) ঝুমকু লতা মজুমদার শিক্ষার্থীদের জানার আগ্রহের প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে ভবিষ্যৎ পেশাজীবনের জন্য গুরুত্ব তুলে ধরেন।

পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা টিএসপি কমপ্লেক্সের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর