সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষী ফোর্স কমান্ডার মিনহাজুল আলম

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষী ফোর্স কমান্ডার মিনহাজুল আলম
মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ফোর্স কমান্ডার হিসেবে বাংলাদেশের মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।

তুরস্কের সংবাদমাধ্যম ‘ইয়েনি শাফাক’ এর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। মেজর জেনারেল মিনহাজুল আলম বর্তমান ফোর্স কমান্ডার মঙ্গোলিয়ার মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন। বিদায়ী কমান্ডারের নিষ্ঠা ও সফল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব।

বিবৃতিতে বলা হয়, মেজর জেনারেল মিনহাজুল আলম বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছরেরও বেশি সময় ধরে নেতৃত্ব ও কমান্ডের অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস কর্মকর্তা।

ছবি: সংগৃহীত

এই নিয়োগের আগে তিনি আর্কি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে কর্মরত ছিলেন। এর আগে তিনি ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন এবং কক্সবাজার এলাকায় সফলভাবে অপারেশন পরিচালনা করেছেন।

কর্মজীবনে তিনি পদাতিক ইউনিটের বিভিন্ন কমান্ড ও স্টাফ পজিশনে দায়িত্ব পালন করেছেন। কাউন্টার-টেরোরিজম (সন্ত্রাসবাদ দমন), অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গোয়েন্দা ভিত্তিক অপারেশনে তার বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে।

উল্লেখ্য, এর আগেও তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সেক্টর কমান্ডার এবং পূর্ব তিমুরে সামরিক পর্যবেক্ষক হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর