জনতা পার্টি বাংলাদেশ-এর মহাসচিব ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার বিকালে রাজধানীর আফতাবনগরে বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।
কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে রহস্যজনক তৎপরতার কারণে গ্রেপ্তার হন মার্কিন নাগরিক এনায়েত করীম।
পরে তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শওকত মাহমুদকে আটক করার কথা জানিয়েছে ডিবি।
একসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন শওকত মাহমুদ। পরে ফরহাদ মজহারের সঙ্গে মিলে ইনসাফ পার্টি করার অভিযোগে তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়।
গত ২০২৪ সালের জানুয়ারি মাসের সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর চলতি বছর নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ গড়ে তোলেন শওকত মাহমুদ। এই দলের সভাপতি প্রখ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন।


