সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান এনসিপির

সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান এনসিপির
Advertisement
Advertisement

ঢাকায় জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্ববান জানান।

এতে বলা হয়, ‘বৃহস্পতিবারের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনায় রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে। জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালন করুন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad