সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত চান জোনায়েদ সাকি

সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত চান জোনায়েদ সাকি
শনিবার বাঞ্ছারামপুরে ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচার চালানোর সময় নিজকান্দি গ্রামের এক উঠান বৈঠকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে সর্বজনীন স্বাস্থ্য সেবা কার্ড চালু করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, ‘আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য। আমাদের চাওয়া—এই শিশুরা যেন যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হয়ে ওঠে। সবাই যেন মানসম্পন্ন শিক্ষা পায়। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে সর্বজনীন স্বাস্থ্য সেবা কার্ড তৈরি করতে হবে।’

শনিবার উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুরের ডাক নিয়ে বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচার চালানোর সময় নিজকান্দি গ্রামের এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে ইউনিভার্সাল হেলথ সার্ভিস বা সর্বজনীন স্বাস্থ্য সেবার ব্যবস্থা করতে হবে। সর্বজনীন স্বাস্থ্য সেবা কার্ড তৈরি করতে হবে, যাতে কেউ অসুস্থ হলে রাষ্ট্র তার চিকিৎসার ব্যবস্থা করতে পারে। এর জন্য কিছু নিয়ম-কানুন তৈরি হবে, জনগণের অংশগ্রহণ লাগবে, কিন্তু রাষ্ট্রকেই স্বাস্থ্যের দায়িত্ব নিতে হবে। চিকিৎসা তার একটি গুরুত্বপূর্ণ অংশ।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘স্বাস্থ্য মানে শুধু চিকিৎসা নয়, রোগ যাতে আগে থেকেই না হয়, তার ব্যবস্থাও করতে হবে। এজন্য মাটি, পানি, বাতাস, নদী-নালা, খাল-বিল, প্রকৃতি ও গাছপালাকে এমনভাবে সংরক্ষণ করতে হবে, যাতে আমরা সুস্থ থাকতে পারি। সবার প্রাণ আছে, সবার হক আদায় করতে হবে, সবার হক প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বাঞ্ছারামপুর এবং সারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নেই।’

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি মাথাল প্রতীকের প্রচারণা নিয়ে এলাকার বাড়ি বাড়ি যাচ্ছেন। বাঞ্ছারামপুরের আপামর জনসাধারণও তাকে বরণ করে নিচ্ছে এবং সমর্থন জানাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad