সরকারের কাজ রাজনীতির জন্য শুভ নয়: কাদের সিদ্দিকী

সরকারের কাজ রাজনীতির জন্য শুভ নয়: কাদের সিদ্দিকী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি সভাপতি কাদের সিদ্দিকী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করাটা কোনোভাবেই মানায় না। সরকার যেভাবে এক পাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে, তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয়।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে যেসব কর্মকাণ্ড চলছে তা সম্পূর্ণ একতরফা। জয় বাংলা বলায় কাউকে গ্রেপ্তার করা দেশের চেতনার সঙ্গে যায় না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সময় বাধা দেওয়া হয়নি, এগুলো কি এক তরফা না দুই তরফা?’

‘শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয়। কারণ, তিনি অধ্যাপক ইউনূসকে আগে থেকেই চিনেছেন, আমরা সেটা চিনতে পারিনি। অনেক পরে বুঝেছি,’ যোগ করেন তিনি। 0

এ সময় আরও উপস্থিত ছিলেন সদ্য জামিনে মুক্তি পাওয়া সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad