সচিবালয়ের ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর দাবিটি মিথ্যা

সচিবালয়ের ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর দাবিটি মিথ্যা
সচিবালয়ের ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর দাবিটি মিথ্যা। ছবি: রিউমর স্ক্যানার
Advertisement
Advertisement

সচিবালয়ে মঙ্গলবারের আন্দোলনের সময় ‘এক শিক্ষার্থীর মৃত্যু’ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবরটি গুজব বলে জানিয়েছে ‘রিউমর স্ক্যানার’।

ভুয়া তথ্য ও অপপ্রচার শনাক্তে কাজ করা ফ্যাক্টচেক সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, মঙ্গলবার সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে হাসিরুন মাহিন সূর্য নামের শিক্ষার্থী মারা যাননি। তিনি তেমন গুরুতর আহত না হওয়ায়, ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে সোমবার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাত তিনটার দিকে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে অনেক পরে। ফলে, এই খবর অনেক শিক্ষার্থীর কাছে না থাকায়, অনেকে কেন্দ্রে গিয়ে ফিরে আসেন।

এসব ঘটনার জের ধরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিরুন মাহিন সূর্য নামের এক শিক্ষার্থীর বেশ কিছু ছবি পোস্ট করে তিনি মারা গেছেন বলে দাবি করা হয়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad