শ্রীপুরে বেতনের দাবিতে বিক্ষোভে পুলিশের টিয়ার শেল

শ্রীপুরে বেতনের দাবিতে বিক্ষোভে পুলিশের টিয়ার শেল
বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরের শ্রীপুরে বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে থানা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। তিন ঘণ্টা পর শ্রমিকরা চলে গেলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে শ্রমিকরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, বকেয়া বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কয়েকটি তারিখ দিয়েছে। সেপ্টেম্বরের বেতন পরিশোধের জন্য বৃহস্পতিবার সর্বশেষ তারিখ দিলেও বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এজন্য মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

তিনি আরও জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু শ্রমিকরা কিছুতেই সড়ক ছাড়ছে না। তাই টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে মহাসড়ক থেকে সরানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad