শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বিকাশের অনুদান

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বিকাশের অনুদান
বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিকাশের পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুকূলে চেক হস্তান্তর করে বিকাশ লিমিটেড। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশের অন্যতম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড শ্রমজীবী মানুষের কল্যাণে তাদের সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিকাশের পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুকূলে ২ কোটি ৩৯ লক্ষ ৬ হাজার ৫৫৯ টাকার চেক হস্তান্তর করা হয়।

চেকটি গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি এবং বিকাশ লিমিটেডের কর্মকর্তারা।

আরও পড়ুন

প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জানান, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী বিকাশ তাদের বাৎসরিক লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ হারে এই অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান করেছে। এটি শুধু আইনি বাধ্যবাধকতা নয়, বরং বিকাশের সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে তারা এই উদ্যোগ নিয়েছে।

চেক গ্রহণকালে উপদেষ্টা বিকাশের এই অবদানকে দেশের শ্রমিক কল্যাণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমাকৃত এ অর্থ দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষার্থীদের বৃত্তি এবং জরুরি চিকিৎসা সহায়তায় এই অর্থ ব্যবহার করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর