অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে জাতীয় সংসদের শেরপুর-৩ আসনে ভোট বর্জন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।
এর আগে জামায়াত প্রার্থীর মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। পরে নতুন তফসিল ঘোষণার মাধ্যমে ৯ এপ্রিল বৃহস্পতিবার নির্বাচন হচ্ছে।
এদিন ভোটগ্রহণ চলাকালে বেলা তিনটার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন মাসুদুর রহমান।
তিনি অভিযোগ করেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে বিএনপির নেতাকর্মীরা জামায়াতের এজেন্টদেরকে ভয়ভীতি দেখিয়ে বের করে দিয়েছে। এছাড়া বিভিন্ন কেন্দ্রে নানা অনিয়ম, জালভোট ও কারচুপির ঘটনা ঘটেছে। এসব অনিয়মের কারণে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে ভোট বর্জনের ঘোষণা দেন মাসুদুর রহমান।


